Lyrics of Eyi Desh Tomaar Aamaar
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
বাতাসেতে ভেসে আসে কত সুর
গানে গানে হয়েছে প্রকাশ
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
গীতার বাণী আর বেদের মন্ত্রে
জাগরিত হয় এই দেশ
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার ||


কত মুনি ঋষি এসেছেন এখানে
গেয়েছেন সাম্যের গান
এক্যের সুত্রে বেধেছেন দেশকে
রাখেনাই বিবিধের স্থান
আমাদের দেশ মহান
আমাদের ভারত মহান||


উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম
কত ভাষা আছে এই দেশে
শত মত শত পথে থেকেও আমরা
0 চলেছি এক পথ ধরে
সে যে শান্তির পথ মুক্তির পথ
মৈত্রির পথখানি নিয়ে
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান ||


ফল ও পুণ্পে ভরা
আমাদের এই দেশে
সবুজের ছোয়া তার প্রাণ
শষ্য শ্যামলে ভরা এই দেশেতে
নতুনের হয় জয়গান
জীবনের হয় জয়গান
জীবনের হয় জয়গান
এ যে আমাদের দেশ শান্তির দেশ
আনন্দধারা বহে প্রাণে
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার


ভালবাসা আছে এই দেশে
মায়ের স্নেহ সুধা নিয়ে
ধরিয়া পতাকা জনগণ গাহিছে
ভারত মাতার জয়গান
ভারত মাতার জয়গান
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
বাতাসেতে ভেসে আসে কত সুর
গানে গানে হয়ছে প্রকাশ
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
গীতার বাণী আর বেদের মন্ত্রে
জাগরিত হয় এই দেশ
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার ||


ত্যাগ ও ক্ষমার আদর্শ নিয়ে
উড়িছে দেশের পতাকা
ভারতের গর্ব ভারতের স্বাধীনতা
আছে এই পতাকায়ে
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার ||
আমাদের এই স্বপ্নের দেশে
গঙ্গা যমুনা বয়ে যায়
সর্ব ধর্মের মিলিত কন্ঠ
করিছে দেশের জয়গান
এ যে শান্তির দেশ
ধর্মের দেশ ভারতবর্ষ তার নাম
ভারতবর্ষ তার নাম
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান||


প্রেমের বাধনে বেঁধেছেন দেশকে
গুরু নানক তার নাম
সেই পথ ধরে এসেছেন সাইদেব
দিয়েছেন জীবনেতে প্রাণ
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার||


বিভেদের মাঝে আছে মিলানের সুরখানি
ঈশ্বরী তার সমাধান
দিয়েছেন চেতনা সর্বজনেতে তিনি
রামকৃষ্ণদেব তার নাম
মা সারদা দেবী তার নাম
সত্যের পথ খানি চিনায়ে সর্বজনে
দিয়েছেন প্রাণেতে আলোর আভাস
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান ||


আত্ম ত্যাগের পথখানি ধরে
গেয়েছেন মুক্তির গান
বিশ্বের দরবারে নিয়েছেন দেশকে
করেছেন দেশকে মহান
স্বামী বিবেকানন্দ তার নাম
স্বামী বিবেকানন্দ তার নাম
সেই পথ ধরে এগিয়ে চলেছি মোরা
সবারে করি আহ্বান
জ্ঞানের আলোকে উজ্ন্বল হয়েছে
ভারত মাতার সন্তান
ভারত মাতার সন্তান
এক লক্ষে চেলছি আমরা
নাহি আছে বিরোধের স্থান
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান||


কত বাণী ভেসে আসে এখানে
করিছে দেশের জয়গান
ভারতের মাটি আর ভারতের পতাকা
হৃদয় নিয়েছে আজ স্থান
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান||


সত্যের মন্ত্রে চলেছি আমরা
নাহি আছে ভয় আর ত্রাস
আমরা ভারতের বীর সন্তান
ভারত আমাদের প্রান
ভারত মাতার জয়গান
সেই পথ ধরে
এগিয়ে চলেছি মোরা
ভারত মাতার চরনে প্রনাম
আমাদের ভারত মহান
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
বাতাসেতে ভেসে আসে কত সুর
গানে গানে হয়েছে প্রকাশ
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
গীতার বাণী আর বেদের মন্ত্রে
জাগরিত হয় এই দেশ
এই দেশ তোমার আমার
এই দেশ তোমার আমার
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান
আমাদের ভারত মহান
আমাদের দেশ মহান ||



Lyrics of Charane Nibedito Aami Tomaari
চরনে নিবেদিত আমি তোমারি
চরনে নিবেদিত আমি তোমারি
দয়া কর হে দয়ালু ভগবান
মনের কালিমা মুছিয়ে দাও প্রভু
দয়া কর হে দয়ালু ভগবান ।
মনের কালিমা মুছিয়া দাও প্রভু
আলো করে তোল তোমারি কৃপায়


না আছে শক্তি না আছে ভক্তি
না আছে সাধন না আছে ভজন
তুমি আছ বলে আমি আছি তাই
কেউ নেই জগতে তব সমান |
চরনে নিবেদিত আমি তোমারি


তুমি মাতা পিতা হৃদয় দেবতা
জগৎ বিধাতা তুমি বিধান ।
চরনে নিবেদিত আমি তোমারি


তুমি বিশ্বপ্রান বিশ্ব তব দান
করুনা নিধান হে মহিয়ান
চরনে নিবেদিত আমি তোমারি
দয়া কর হে দয়ালু ভগবান ||




Lyrics of Mon Tui Jaanlinaa Eyi Kathaa
মন তুই জানলিনা এই কথা
মন তুই জানলিনা এই কথা
আজকে যারা আমীর আছে
কালকে ফকির তারা
এই তো ভবের খেলারে ভাই
এই তো ভবের খেলা


নদীর একুল ভাঙে ওকুল গড়ে
এই তো নদীর খেলা
সেই নদীর ধারে তুই বাধলি
সুখের বাসা
যখন ধরবে ভাঙন তাতে
তুই পাবিনা
পারে যাবার ভেলা
এই তো বিধির খেলারে ভাই
এই তো বিধির খেলা ।|


দেহ ভেঙে হয় যে মাটি
মাটিতে হয় দেহ
যে বানায় এই দেহ
তার খোজ নেয় না কেহ
রাতে যারা রাজা সাজে
নাট মহলে এসে
দিনে তারা ভিক্ষা চেয়ে
পথে পথে চলে
শেষে শসান ঘাটে গিয়ে দেখে
সবই মাটির ঢেলা


এই তো বিধির খেলারে ভাই
_ এই তো বিধির খেলা
ওরে মন তুই জানলিনা এই কথা